মাধবপুর প্রতিনিধি: হবিগঞ্জের মাধবপুরে র্যাব-৯ এর অভিযানে ৬৬ বোতল ভারতীয় ইসকফ সিরাপসহ মোহন পাচি (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৪ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে র্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল তেলিয়াপাড়া এলাকায় চেকপোস্ট পরিচালনার সময় তাকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মোহন পাচি মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া চা-বাগানের শিরপ্রসাদ পাচির ছেলে।
র্যাব জানায়, চুনারুঘাট থেকে মাধবপুরগামী সড়কে সন্দেহভাজনভাবে কালো ব্যাগসহ এক ব্যক্তিকে দাঁড়ানোর সংকেত দিলে তিনি পালানোর চেষ্টা করেন। তাৎক্ষণিক ধাওয়া করে তাকে আটক করা হয়।পরে ব্যাগ তল্লাশি করে ৬৬ বোতল ভারতীয় ইসকফ সিরাপ উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোহন পাচি জানায়, সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে হবিগঞ্জ ও দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করাই ছিল তার কাজ।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন,পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তি ও জব্দকৃত ইসকফ সিরাপ মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply