স্টাফ রিপোর্টারঃ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালনের জন্য সারাদেশে ৬৪ জেলার পুলিশ সুপার (এসপি) চূড়ান্ত করেছে অন্তর্বর্তী সরকার। সোমবার (২৪ নভেম্বর) প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় লটারির মাধ্যমে এই এসপিদের নির্বাচন করা হয়। শিগগির পর্যায়ক্রমে তাদের পদায়ন করা হবে। মঙ্গলবার (২৫ নভেম্বর) পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত মহাপরিদর্শক (প্রশাসন) এ কে এম আওলাদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। এ কারণে গত সপ্তাহে হবিগঞ্জসহ ৬ জেলায় দেওয়া নতুন এসপি নিয়োগের যোগদান স্থগিত রাখা হয়।
Leave a Reply