বিয়ানীবাজার প্রতিনিধি : সিলেটের বিয়ানীবাজারে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি বিদেশি এয়ারগান ও ৫৩৫টি গুলি উদ্ধার করেছে র্যাব-৯।
বুধবার (২৬ নভেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা বিয়ানীবাজার থানার কুড়ারবাজার ইউনিয়নের আঙ্গুরা মোহাম্মদপুর এলাকার একটি কাঠবাগানের ঝোপে অভিযান পরিচালনা করেন।এ সময় সেখান থেকে এয়ারগানটি গুলিসহ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, উদ্ধারকৃত এয়ারগান ও গুলি সাধারণ ডায়রির মাধ্যমে বিয়ানীবাজার থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply