সিলেট প্রতিনিধি: সিলেটের এয়ারপোর্ট থানার লাক্কাতুরা এলাকা থেকে জুয়া খেলার দায়ে ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন-মোঃ সজিব খান (২২), মোঃ আলমগীর হোসেন (২৪), শ্রী মিলন দাশ (৩৮) ও টিপু সুলতান (৩০)।
পুলিশ জানায়, মঙ্গলবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আম্বরখানা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) শেখ মোঃ মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে এয়ারপোর্ট থানাধীন লাক্কাতুরা এলাকা থেকে জুয়া খেলার সময় তাদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply