1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
সিলেটে ধ’র্ষ*ণ মামলার পলাতক আসামি গ্রে’ফ*তা’র - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন

সিলেটে ধ’র্ষ*ণ মামলার পলাতক আসামি গ্রে’ফ*তা’র

  • আপডেটের সময়: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫
  • ১৮২ ভিউ

সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর জালালাবাদ থানাধীন রাবার বাগানে এক তরুণীকে ধর্ষণের ঘটনায় করা মামলার পলাতক আসামি মনির মিয়াকে (২৫) গ্রেপ্তার করেছে র‍্যাব-৯।

মনির জালালাবাদ থানাধীণ দুসকি গ্রামের শরিফ মিয়ার ছেলে।

শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে জালালবাদ থানার পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে।

এর আগে শুক্রবার (৫ ডিসেম্বর) রাতে সুনামগঞ্জ জেলার ছাতক থানাধীন বেতুয়া এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করে র‍্যাব-৯।শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছে র‍্যাব।

র‍্যাব-৯ জানায়, ভিকটিম সিলেটের জালালাবাদ থানাধীন রাবার বাগান এলাকার বাসিন্দা। গ্রেপ্তারকৃত মনির সম্পর্কে তার খালাতো ভাই। এক বছর পূর্বে ভিকটিমের মা মারা যান। মৃত্যুর পূর্বে ভিকটিমের মা বিশ্ববিদ্যালয় এলাকার একটি বাসায় কাজ করতেন।ওই বাসার মালিক মাঝে-মধ্যে ভিকটিমের পরিবারকে আর্থিকভাবে সাহায্য করতেন।সেই সুবাদে ভিকটিমের মোবাইল নম্বর মালিকের বাসায় দেওয়া ছিল।

গত ৩১ অক্টোবর ভিকটিমের বাড়িতে মনির জানান, বিশ্ববিদ্যালয় এলাকার ওই বাসার মালিক ফোন দিয়েছেন এবং বাসায় গেলে তাদেরকে কিছু টাকা দেয়া হবে। তখন বাসায় ভিকটিমের বাবা না থাকায় মনির ভিকটিমকে নিয়ে ওই বাসার উদ্দেশ্যে যাওয়ার পথে রাবার বাগানে টিলার উপরে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন এবং ধর্ষণের বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দেন। পরবর্তীতে ভিকটিম বাড়িতে ফিরে তার পরিবারকে ঘটনা জানান।তখন ভিকটিমের বাবা সেটি মনিরের পরিবারকে জানালে তারা বিষয়টি আপসে মীমাংসার জন্য প্রস্তাব দেন। তবে এই প্রস্তাবে রাজি না হয়ে ভিকটিমের বাবা জালালাবাদ থানায় মামলা দায়ের করেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com