1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
ভারত-পাকিস্তানের মহারণে আম্পায়ার থাকবেন যারা - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
‘সম্মিলিত সাস্টিয়ান ঐক্য’ নামে শাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা বাহুবলে আওয়ামী লীগ নেতার উপস্থিতিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন, ইউএনও-ওসির প্রতি নিন্দার ঝড় নবীগঞ্জ উপজেলা এনসিপি কর্তৃক ওসমান হাদীর উপর নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত চুনারুঘাটে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু সিলেটে বিপুল পরিমাণ বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ভিডিও প্রকাশের পর নবীগঞ্জে প্রচারণা সামগ্রী অপসারণে প্রশাসনের অভিযান ভালোবাসার টানে পাকিস্তানি যুবক লাখাইয়ে ওসমানীনগরে চালককে হত্যা করে সিএনজি ছিনতাই কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ যুবক আটক জৈন্তাপুরে ৬৫ পিস ভারতীয় কম্বলসহ যুবক আটক

ভারত-পাকিস্তানের মহারণে আম্পায়ার থাকবেন যারা

  • আপডেটের সময়: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৭ ভিউ

স্পোর্টস ডেস্কঃ আগামী ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চ্যাম্পিয়ন্স ট্রফির খেলা। আসন্ন এ টুর্নামেন্টে ম্যাচ অফশিয়াল হিসেবে যারা দায়িত্ব পালন করবেন তাদের নাম প্রকাশ করেছে আইসিসি। উদ্বোধনী ম্যাচে করাচি স্টেডিয়ামে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে স্বাগতিক পাকিস্তান। টুর্নামেন্টের প্রথম ম্যাচেই অন ফিল্ড আম্পায়ারের দায়িত্বে থাকবেন বাংলাদেশের শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত। মাঠে তাঁর সঙ্গী থাকবেন ইংলিশ আম্পায়ার রিচার্ড কেটেলবোরো।

তবে সবার চোখ তাকিয়ে রয়েছে আগামী ২৩ ফেব্রুয়ারি ভারত-পাকিস্তানের হাইভোল্টেজ ম্যাচের দিকে। কেননা রাজনৈতিক বৈরিতার কারণে ২০১২ সাল থেকে কোনো দ্বিপাক্ষিক সিরিজ খেলে না ভারত-পাকিস্তান। এমনকি সাদা পোশাকেও খেলা হয় না এই দুই দলের। ক্রিকেটে এ দুই দেশের দেখাই হয় এখন শুধু এশিয়া কাপ এবং আইসিসি টুর্নামেন্ট গুলোতে। এ কারণেই বাবর-রোহিতদের ম্যাচ নিয়ে ভক্তদের মনে থাকে চরম আগ্রহ-উদ্দীপনাআর তাই আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারত-পাকিস্তানের ম্যাচের আম্পায়ারের দিকেও তাকিয়ে রয়েছে ক্রিকেট প্রেমীরা। সব দিক বিবেচনা করেই আইসিসি সেরা আম্পায়ারের হাতে দায়িত্ব তুলে দিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-পাকিস্তান ম্যাচ পরিচালনা করার। কয়দিন আগেই ২০২৪ সালের সেরা আম্পায়ারের পুরস্কার জিতেছেন ইংল্যান্ডের রিচার্ড ইলিংওর্থ।

এই নিয়ে টানা ৩ বছর ও সার্বিকভাবে চারবার আইসিসির বর্ষসেরা আম্পায়ারের পুরস্কার জেতেন তিনি। এমন সেরা আম্পায়ারকেই ভারত-পাকিস্তান ম্যাচে মাঠে নামাচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। দুবাইয়ের উত্তেজক ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন ইলিংওর্থ।

রিচার্ড ইলিংওর্থের সঙ্গে এই ম্যাচে অন-ফিল্ড আম্পায়ারের দায়িত্ব পালন করবেন অস্ট্রেলিয়ার পল রেইফেল। আন্তর্জাতিক ক্রিকেটে অত্যন্ত অভিজ্ঞ আম্পায়ার পল। ভারত-পাক ম্যাচে তৃতীয় আম্পায়ারের ভূমিকা পালন করবেন ইংল্যান্ডের মাইকেল গফ। দক্ষিণ আফ্রিকার আদ্রিয়ান হোল্ডস্টক চতুর্থ আম্পায়ারের দায়িত্বে থাকবেন। আইসিসি ম্যাচ রেফারির দায়িত্ব তুলে দিয়েছে অস্ট্রেলিয়ার ডেভিড বুনের হাতে।

২০২৩ বিশ্বকাপ ফাইনালেও অনফিল্ড আম্পায়ারের ভূমিকায় ছিলেন কেটেলবরো। যদিও সেই ম্যাচে আম্পায়ারিং করেন রিচার্ড ইলিংওর্থও। ভারত শেষমেশ বিশ্বকাপ ফাইনাল হেরে বসে অস্ট্রেলিয়ার কাছে। আগামী ২৩ ফেব্রুয়ারি দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে খেলা হবে চ্যাম্পিয়ন্স ট্রফির ভারত-পাকিস্তানের গ্রুপ লিগের ম্যাচটি। ভারতীয় দল তাদের চ্যাম্পিয়ন্স ট্রফি অভিযান শুরু করবে ২০ ফেব্রুয়ারি। দুবাইয়ের সেই ম্যাচে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ।।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com