1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
সেফটি হেলমেট সচেতনতা সপ্তাহ উপলক্ষে নাটোরে বিএসটিআইয়ের সার্ভিল্যান্স অভিযান - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
হবিগঞ্জ-২ আসনের ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা, আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ভোটের দিন করণীয় ও বর্জনীয় সিলেটে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন, নিরাপত্তায় বিশেষ নজর ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বিপুল পরিমাণ টাকাসহ আটক বিএনপির বহিষ্কৃত সেই মঞ্জুরুল আহসান মুন্সীকে তলব হবিগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৩টি এয়ারগান ও গুলি উদ্ধার নির্বাচনী পরিবেশ ভালো, তথাকথিত ভোট ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনা দেখছি না: মির্জা ফখরুল মৌলভীবাজারে ২২৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ আজ মধ্যরাত থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আগামীকাল থেকে টানা ৫ দিন বন্ধ দেশের শিক্ষাপ্রতিষ্ঠান

সেফটি হেলমেট সচেতনতা সপ্তাহ উপলক্ষে নাটোরে বিএসটিআইয়ের সার্ভিল্যান্স অভিযান

  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২৫
  • ১২৮ ভিউ

নিহাল খান,স্টাফ রিপোর্টার।। সেফটি হেলমেট সচেতনতা সপ্তাহ’ উপলক্ষে নাটোরে সার্ভিল্যান্স (নজরদারি) অভিযান পরিচালনা করা হয়েছে।

 

৩০ জানুয়ারি (বৃহস্পতিবার) বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় কার্যালয় নাটোর শহরের বিভিন্ন স্থানে এই বিশেষ সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করেন।

 

অভিযানকালে বিএসটিআই’র গুণগত মান সনদ/ছাড়পত্র গ্রহণ ব্যতিরেকে নিম্নমানের ‘প্রোটেকটিভ হেলমেটস ফর টু হুইলার (মোটর বাইক, স্কুটার, ইলেকট্রিক ভেহিক্যালস) রাইডার্স’ এর বিক্রি-বিতরণ হতে বিরত থাকতে পরামর্শ প্রদান করা, লিফলেট বিতরণ করা হয় এবং ক্রেতাসাধারণকে বিএসটিআই এর মানচিহ্ন দেখে হেলমেট ক্রয়ে উৎসাহিত করা হয়।এক্ষেত্রে ডিলার বা বিক্রেতাকে আমদানীকারকের নিকট হতে বিএসটিআই এর লাইসেন্স বা আমদানি ছাড়পত্রের কপি সংগ্রহপূর্বক সংরক্ষণ এবং উক্ত হেলমেটে বিএসটিআই’র মানচিহ্ন ব্যবহারের পরামর্শ প্রদান করা হয়।

 

সার্ভিল্যান্স অভিযানে হেলমেট বিক্রিকারী প্রতিষ্ঠান-কানাইখালির জুম্মা অটোজ, গাংচিল অটোজ, লিটন অটোজ, সজিব মটরস, বলাড়িপাড়ার গণি অটোজ ও বড় হরিশপুরের রাইতা অটোজকে পরামর্শ প্রদান করা হয়।

 

উক্ত সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার (সিএম) মোঃ দেলোয়ার হোসেন। জনস্বার্থে বিএসটিআই’র এধরণের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে বলে জানানো হয়।

 

দৈনিক ইনাতগঞ্জ বার্তা / ইকবাল

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com