1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
স্থানীয় নির্বাচন দেওয়ার ক্ষমতা অন্তর্বর্তী সরকারের নেই: আমীর খসরু - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ০২:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
বাহুবলে আওয়ামী লীগ নেতার উপস্থিতিতে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন, ইউএনও-ওসির প্রতি নিন্দার ঝড় নবীগঞ্জ উপজেলা এনসিপি কর্তৃক ওসমান হাদীর উপর নৃশংস হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত চুনারুঘাটে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু সিলেটে বিপুল পরিমাণ বিদেশি মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ভিডিও প্রকাশের পর নবীগঞ্জে প্রচারণা সামগ্রী অপসারণে প্রশাসনের অভিযান ভালোবাসার টানে পাকিস্তানি যুবক লাখাইয়ে ওসমানীনগরে চালককে হত্যা করে সিএনজি ছিনতাই কোম্পানীগঞ্জে ভারতীয় পণ্যসহ যুবক আটক জৈন্তাপুরে ৬৫ পিস ভারতীয় কম্বলসহ যুবক আটক কোম্পানীগঞ্জে বিজিবির ওপর মাদক কারবারিদের হামলা, ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ

স্থানীয় নির্বাচন দেওয়ার ক্ষমতা অন্তর্বর্তী সরকারের নেই: আমীর খসরু

  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারী, ২০২৫
  • ৯৪ ভিউ

বার্তা ডেস্ক :: বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, কেউ বলছে স্থানীয় সরকার নির্বাচন আগে দিতে হবে। স্থানীয় সরকার নির্বাচন দেওয়ার ক্ষমতা কোনো অন্তর্বর্তী সরকারের নেই। এ সরকারের ক্ষমতা শেখ হাসিনা পালানোর পর থেকে নির্বাচন পর্যন্ত। বাংলাদেশকে একটি সুষ্ঠু নির্বাচনের দিকে নিয়ে গিয়ে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা। এর বাইরে তাদের আর কিছু করার ক্ষমতা নেই।

(২০ ফেব্রুয়ারি) বৃহস্পতিবার সন্ধ্যায় লক্ষ্মীপুর জেলা আউটার স্টেডিয়ামে আয়োজিত বিএনপির সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। 

নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখার দাবিতে, অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত গণতান্ত্রিক যাত্রাপথে উত্তরণের জন্য নির্বাচনী রোডম্যাপ ঘোষণা এবং রাষ্ট্রে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবিলাসহ বিভিন্ন জনদাবিতে এ আয়োজন করা হয়।

আমীর খসরু বলেন, ১৬ বছর যুদ্ধ করেছি বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দেওয়ার জন্য। যখন সময় এসেছে, তখন আমরা দেখতে পাচ্ছি কিছু শক্তি বাংলাদেশের মালিকানায় বিশ্বাস করে না। তাদের বিশ্বাস হচ্ছে ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসা, ক্ষমতায় থাকা, ক্ষমতা ব্যবহার এবং যতদিন সম্ভব দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া ও নির্বাচনের প্রক্রিয়া পিছিয়ে দেওয়া। যতদিন সম্ভব অন্তর্বর্তীকালীন সরকারের কাছ থেকে সুযোগ-সুবিধা নিয়ে স্বার্থ আদায় করা। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না। সব সংষ্কার না করে নির্বাচন দেওয়া ঠিক হবে না যারা বলছেন তারা তাদেরকে রাজনৈতিক দল হিসেবে মনে করে না। তাদের নিজেদের ওপর আস্থা নেই, যে তারা সংস্কার করে বাংলাদেশের পরিবর্তন করতে পারবে।

 

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানির সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আবুল খায়ের ভূঁইয়া, বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামিম, সহ-সাংগঠনিক সম্পাদক ভিপি হারুনুর রশীদ, ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, সহ-শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক এবিএম আশরাফ উদ্দিন নিজান, সদস্য নাজিম উদ্দিন আহমেদ, যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্না, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু ও যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান প্রমুখ।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com