1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
আমাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ না দিলে ঈদের নামাজে যাব না: সিরাজ - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
হবিগঞ্জ-২ আসনের ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা, আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ভোটের দিন করণীয় ও বর্জনীয় সিলেটে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন, নিরাপত্তায় বিশেষ নজর ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বিপুল পরিমাণ টাকাসহ আটক বিএনপির বহিষ্কৃত সেই মঞ্জুরুল আহসান মুন্সীকে তলব হবিগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৩টি এয়ারগান ও গুলি উদ্ধার নির্বাচনী পরিবেশ ভালো, তথাকথিত ভোট ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনা দেখছি না: মির্জা ফখরুল মৌলভীবাজারে ২২৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ আজ মধ্যরাত থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আগামীকাল থেকে টানা ৫ দিন বন্ধ দেশের শিক্ষাপ্রতিষ্ঠান

আমাকে উপদেষ্টা হিসেবে নিয়োগ না দিলে ঈদের নামাজে যাব না: সিরাজ

  • আপডেটের সময়: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১৩২ ভিউ

বার্তা ডেস্ক :: রংপুর বিভাগ থেকে উপদেষ্টা হিসেবে নিয়োগ না দিলে ঈদুল ফিতরের নামাজ না পড়ার ঘোষণা দিয়েছেন রংপুরের সিরাজ-উদ-দৌলা চৌধুরী।

(১৪ মার্চ) শুক্রবার সকালে পঞ্চগড় প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দিয়েছেন তিনি। 

সিরাজ উদ দৌলা চৌধুরী রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলার বেদবাড়ী পাকুয়ারীয়া শরীফ গ্রামের আবুল কাশেম চৌধুরীর ছেলে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সিরাজ-উদ-দৌলা চৌধুরী বলেন, রংপুরে আজীবন সাধারণ মানুষের সেবা করে এসেছি। উত্তরাঞ্চল থেকে বর্তমান অন্তর্বর্তী সরকারে কোনো উপদেষ্টা নিয়োগ দেওয়া হয়নি। আমাকে উপদেষ্টা না করা হলে রংপুর–রাজশাহী বিভাগের ১৬ জেলার যোগ্যতম যে কাউকে উপদেষ্টা নিয়োগের দাবি জানাই। 

তিনি বলেন, আমাকে রংপুর বিভাগ থেকে উপদেষ্টা নিয়োগ দেওয়া না হলে আগামী ঈদুল ফিতরের নামাজে যাব না। এজন্য তিনি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের দৃষ্টি আকর্ষণ করেন।

লিখিত বক্তব্যে সিরাজ-উদ-দৌলা চৌধুরী দেশ গঠনে ভূমিকা রাখায় ড. মুহম্মদ ইউনূস , গণতন্ত্র ও জনপ্রিয়তায় বেগম খালেদা জিয়া এবং দেশপ্রেম ও মানবতায় সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামানকে নোবেল পুরস্কার দেওয়ারও দাবি জানান।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com