1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
মাদ্রাসার শিক্ষার্থীদের ওপর ইসলাম বিদ্বেষ চাপিয়ে দেওয়া হয়েছে: তথ্য উপদেষ্টা - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম :
হবিগঞ্জ-২ আসনের ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা, আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ভোটের দিন করণীয় ও বর্জনীয় সিলেটে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন, নিরাপত্তায় বিশেষ নজর ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বিপুল পরিমাণ টাকাসহ আটক বিএনপির বহিষ্কৃত সেই মঞ্জুরুল আহসান মুন্সীকে তলব হবিগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৩টি এয়ারগান ও গুলি উদ্ধার নির্বাচনী পরিবেশ ভালো, তথাকথিত ভোট ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনা দেখছি না: মির্জা ফখরুল মৌলভীবাজারে ২২৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ আজ মধ্যরাত থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আগামীকাল থেকে টানা ৫ দিন বন্ধ দেশের শিক্ষাপ্রতিষ্ঠান

মাদ্রাসার শিক্ষার্থীদের ওপর ইসলাম বিদ্বেষ চাপিয়ে দেওয়া হয়েছে: তথ্য উপদেষ্টা

  • আপডেটের সময়: শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫
  • ১২৯ ভিউ

বার্তা ডেস্ক :: মাদ্রাসার আলেম ও শিক্ষার্থীদের ওপর ইসলাম বিদ্বেষ চাপিয়ে দেওয়া হয়েছে। অতীতের ফ্যাসিস্ট শাসনামলে মিল্লাতের শিক্ষার্থীরা ভয়ের মধ্যে দিন কাটিয়েছে বলে মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম।

(১৪ মার্চ) শুক্রবার  টঙ্গীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার অ্যালামনাই অ্যাসোসিয়েশনের আয়োজনে শহীদ আব্দুল মালেক অডিটোরিয়ামে আয়োজিত ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন।

এসময় উপদেষ্টা মাহফুজ আলম বলেন, রাষ্ট্রের মালিক জনগণ। রাষ্ট্রের দায়িত্বে যারা আছে, তাদের উচিত দল-মত নির্বিশেষে সবার জন্য সমানভাবে কাজ করা। রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা সবার অধিকার রক্ষায় কাজ করবে।

তিনি বলেন, রাষ্ট্র এখনো পরিপূর্ণ স্বাধীন হয়নি, অনেক পথ বাকি আছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মানুষ, রাষ্ট্র তাদের সমান চোখে দেখবে।

তিনি আরও বলেন, আমি তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থী। এক সময় স্বৈরাচারী শাসনামলে আমরা আমাদের পরিচয় দিতে পারিনি। কিন্তু আজ তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থীরা বিশ্বে নেতৃত্ব দিচ্ছেন।

এসময় ইফতার মাহফিলে সভাপতিত্ব করেন অ্যাল্যামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপাধ্যক্ষ মাওলানা মিজানুর রহমান, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি আতিকুর রহমান, প্রভাষক ইসহাক আলী, সহকারী অধ্যাপক সালমান ফারসি, তা’মীরুল কেন্দ্রীয় ছাত্র সংসদের সাবেক ভিপি খায়রুল আলম ও ছাত্র সংসদের জিএস সাইদুল ইসলাম প্রমুখ।

প্রসঙ্গত, মাহফুজ আলম ২০১৩-১৫ সালে তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসায় অধ্যয়ন করেছেন। তিনি জানান, জুলাই আন্দোলনে মাদ্রাসার শিক্ষার্থী ও শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, কিন্তু স্বৈরশাসনের সময় তারা সবচেয়ে বেশি নিপীড়নের শিকার হয়েছেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com