1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
পাবনায় আধিপত্য বিস্তার নিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল কিশোরের - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
হবিগঞ্জ-২ আসনের ভোটকেন্দ্রে অগ্নিসংযোগের চেষ্টা, আতঙ্ক ছড়িয়েছে এলাকায় ভোটের দিন করণীয় ও বর্জনীয় সিলেটে ভোটের সব প্রস্তুতি সম্পন্ন, নিরাপত্তায় বিশেষ নজর ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বিপুল পরিমাণ টাকাসহ আটক বিএনপির বহিষ্কৃত সেই মঞ্জুরুল আহসান মুন্সীকে তলব হবিগঞ্জে পরিত্যক্ত অবস্থায় ৩টি এয়ারগান ও গুলি উদ্ধার নির্বাচনী পরিবেশ ভালো, তথাকথিত ভোট ইঞ্জিনিয়ারিংয়ের সম্ভাবনা দেখছি না: মির্জা ফখরুল মৌলভীবাজারে ২২৩ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ আজ মধ্যরাত থেকে শুক্রবার মধ্যরাত পর্যন্ত মোটর সাইকেল চলাচলে নিষেধাজ্ঞা আগামীকাল থেকে টানা ৫ দিন বন্ধ দেশের শিক্ষাপ্রতিষ্ঠান

পাবনায় আধিপত্য বিস্তার নিয়ে ছুরিকাঘাতে প্রাণ গেল কিশোরের

  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৩ এপ্রিল, ২০২৫
  • ১৩৯ ভিউ

বার্তা ডেস্ক :: আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষে পাবনা পৌর এলাকার অনন্ত অঞ্চলের হরিজন কলোনিতে ছুরিকাঘাতে আরাফাত‌ হোসেন (১৮) নামের এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় প্রতিপক্ষের বাড়িঘরে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা।

(২ এপ্রিল) বুধবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে। নিহত আরাফাত পৌর এলাকার দক্ষিণ রাঘবপুরের ওমর আলীর ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বেশ কিছুদিন ধরে স্থানীয় শহিদুল মেম্বারের সঙ্গে আরাফাতদের ঝামেলা চলছিল। একাধিকবার ছোটোখাটো মারামারির ঘটনাও ঘটেছে। বুধবার মধ্যরাতে কলোনি এলাকায় আরাফাতকে পেয়ে কুপিয়ে জখম করে শহীদুলের লোকজন। স্থানীয়রা তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর পরই শহীদ মেম্বারের বাড়িঘরে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয় আরাফাতের লোকজন।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মশিউর রহমান মন্ডল বলেন, আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটে। মরদেহ উদ্ধার করে হাসপাতালে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। তদন্তসাপেক্ষে ঘটনার মূল কারণ পরে জানানো হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com