1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
কলেজ ছাত্রদলের ৯ সদস্যের কমিটিতে স্থান পেলেন ৭ নারী শিক্ষার্থী - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৯:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে মাছ শিকার করতে গিয়ে বজ্রপাতে জেলের মৃ/ত্যু নবীগঞ্জের মজলিসপুর জামে মসজিদ নির্মাণ ফান্ডের কোটি টাকার উপরে গায়েরের অভিযোগ লন্ডন প্রবাসী ফয়জুল হকের বিরুদ্ধে? বন্ধ রয়েছে নির্মান কাজ! ৪২ জেলা পরিষদে নতুন প্রশাসক নিয়োগ মাধবপুরে মসজিদের নাম পরিবর্তনকে কেন্দ্র করে উত্তেজনা, ১৪৪ ধারা জারি ৯ হাজার ধর্মীয় শিক্ষক নিয়োগ করবে সরকার সংসদ অধিবেশনে দেখে দেখে পড়া এলাউড না : স্পিকার সুনামগঞ্জে বিপুল পরিমাণ বিদেশি মদ উদ্ধার সিলেটে পুলিশের অভিযানে গ্রেফতার-৪ লাখাইয়ে পুলিশের হাতকড়া নিয়ে পালিয়ে যাওয়া আসা’মী ২৪ ঘণ্টার মধ্যে গ্রে’প্তার এনসিপি ও এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্সের প্রতিষ্ঠা বার্ষিকী ও ইফতার মাহফিল

কলেজ ছাত্রদলের ৯ সদস্যের কমিটিতে স্থান পেলেন ৭ নারী শিক্ষার্থী

  • আপডেটের সময়: শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৭৭ ভিউ

বার্তা ডেস্ক :: ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ডিগ্রি কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটিতে নারীদের অংশগ্রহণ আলোড়ন সৃষ্টি করেছে। ৯ সদস্যের আংশিক কমিটিতে ৭ জনই নারী। যা স্থানীয় রাজনীতিতে নতুন দিগন্তের সূচনা করেছে।

গতকাল (২৮ ফেব্রুয়ারি) শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক শাহিনুর রহমান শাহিন ও সদস্য সচিব সমীর চক্রবর্তী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে কনিকা আক্তারকে সভাপতি এবং দেওয়ান নুসরাতকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়েছে। সিনিয়র সহ-সভাপতি পদে পুষ্পা আক্তার, সহ-সভাপতি পদে আয়েশা সিদ্দিক পান্না ও মুক্তা আক্তার স্থান পেয়েছেন। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন নুসরাত জাহান তনু ও নাজনীন আক্তার।

পুরুষ সদস্যদের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর মিয়া ও সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন রয়েছেন।

নবনির্বাচিত সভাপতি কনিকা আক্তার বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধারে নারীদের ভূমিকা বরাবরই গুরুত্বপূর্ণ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে সাড়া দিয়ে নারীরাও রাজপথে সক্রিয় ভূমিকা রাখছে।

সাধারণ সম্পাদক দেওয়ান নুসরাত বলেন, ছাত্ররাজনীতিতে নারীদের এমন অগ্রগামী ভূমিকা আমাদের উৎসাহিত করেছে। আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে সামনের সারিতে থাকতে চাই।

জেলা ছাত্রদলের সদস্য সচিব সমীর চক্রবর্তী বলেন, আমরা যখন নাসিরনগর গিয়ে ছাত্রদলের সদস্য ফরম বিতরণ করি তখন মেয়েরাই এগিয়ে আসে। সেখানে ছেলেদের খুব একটা এগিয়ে আসতে দেখিনি। তাছাড়া আমাদের দলের প্রধানও নারী তাই দলের নির্দেশনা অনুযায়ী নারীদের অগ্রাধিকার দেওয়া আমাদের দলের লক্ষ্য।

নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বশির উদ্দিন তুহিন বলেন, নারীরা আর পিছিয়ে নেই। তারা রাজনীতিতে নিজেদের অবস্থান তৈরি করছে। দলের সর্বস্তরে নারী নেতৃত্বকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com