1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন

নির্বাচিত সরকার ছাড়া দেশে স্থিতিশীলতা সম্ভব নয়: নুর

  • আপডেটের সময়: বুধবার, ১১ জুন, ২০২৫
  • ১৪৩ ভিউ

বার্তা ডেস্ক :: ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেছেন, নির্বাচিত সরকার ছাড়া দেশে স্থিতিশীলতা সম্ভব নয়। মাত্র ১০ মাসেই অন্তর্বর্তীকালীন সরকারের অবস্থা লেজে-গোবরে হয়ে গেছে। এখন প্রয়োজন একটি নিরপেক্ষ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করা।

বুধবার (১১ জুন) দুপুরে পটুয়াখালীর গলাচিপা অফিসার্স ক্লাবে উপজেলা ছাত্র অধিকার পরিষদের নবনির্বাচিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

নুরুল হক নুর বলেন, ভালো-মন্দ যাই হোক, একটি নির্বাচিত সরকারের মাধ্যমেই দেশ পরিচালনা করতে হবে। আমরা শুরুর দিকে বলেছিলাম, দুই বছরের জন্য একটি জাতীয় সরকার গঠন করুন, যেখানে সকল রাজনৈতিক দল ও মতের প্রতিনিধি থাকবে। জাতীয় সরকার গঠন না করার কারণেই এই সরকার মাত্র ১০ মাসে লেজে-গোবরে তালগোল পাকিয়ে ফেলেছে। সে কারণেই আমরা বলছি, যে পর্যন্ত গেছেন ওই পর্যন্তই থাকেন এবং একটি নির্বাচনের ব্যবস্থা করেন।

তিনি আরও বলেন, আমরা সংস্কারের পক্ষে। প্রয়োজনীয় সংস্কার করে এই সরকার ডিসেম্বরের মধ্যেই জনআকাঙ্ক্ষা এবং রাজনৈতিক দলের প্রত্যাশা অনুযায়ী একটা নির্বাচনের আয়োজন করুক। তারপরে নির্বাচিত যে সরকারই আসুক, সেটা বিএনপি, জামায়াতে ইসলামী, গণঅধিকার পরিষদ কিংবা ইসলামী আন্দোলন যেই হোক। যে সরকার নির্বাচিত হবে, ওই সরকারের প্রতিনিধিরা যদি ক্ষমতার অপব্যবহার করে তাহলে আমরা আবারো তাদের বিরুদ্ধে আন্দোলন করবো। একটা নির্বাচিত সরকার লাগবে। নির্বাচিত সরকার ছাড়া দেশের স্থিতিশীলতা সম্ভব না।

নুরুল হক নুর বলেন, জুলাইয়ের পরবর্তী সময়ে আমরা অনেকগুলো পরিবর্তনের কথা বলছি। যেমন- স্বাধীন বিচার বিভাগ, স্বাধীন গণমাধ্যম এবং জনবান্ধব প্রশাসনিক ব্যবস্থা। আর এই সংস্থারগুলো যদি না হয়, তাহলে যেই লাউ সেই কদুই থাকবে। সে কারণেই আমরা বলছি শুধুমাত্র মৌলিক পরিবর্তন নয়, প্রয়োজনীয় সকল সংস্কার বাস্তবায়ন করেই আগামী নির্বাচন হতে হবে। ফ্যাসিস্টদের বিচার এই সরকার চাইলেও করে যেতে পারবে না, কারণ বিচার একটি দীর্ঘমেয়াদি প্রক্রিয়া। 

গলাচিপা উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরিফ বিল্লার সভাপতিত্বে সভা সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক তাওহীদ ইমরান। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা গণঅধিকার পরিষদের সভাপতি সৈয়দ নজরুল ইসলাম লিটু, সদস্য সচিব মো. শাহ আলম শিকদার প্রমুখ।

এছাড়াও জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন রাজনৈতিক, ছাত্র ও যুব সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com