সিলেট প্রতিনিধি: সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিকসসহ দুইজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন-সিলেট জেলার জৈন্তাপুর থানার শ্যামপুর দলইপাড়া গ্রামের কুতুব শিকদারের ছেলে মাসুম শিকদার (৩০) ও জৈন্তাপুর থানার ফতেপুর ইসলাম নগর গ্রামের মৃত মরম আলীর ছেলে মোঃ রায়হান (২৫)।
পুলিশ জানায়, বুধবার (১০ ডিসেম্বর) দুপুর ২টার দিকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ এয়ারপোর্ট থানাধীন ধোপাগুলস্থ কোম্পানীগঞ্জ-সিলেটগামী পাঁকা সড়কের উপর চেকপোস্ট পরিচালনাকালে সন্দেহজনক একটি সিএনজি চালিত অটোরিকশা গাড়ি থামিয়ে তল্লাশি করেন।
এ সময় সিএনজি চালিত অটোরিকশা থেকে ২৭৯ বোতল ভারতীয় তৈরী অলিভ অয়েল তৈল ও ৯০ বোতল বডি লোশন উদ্ধার করা হয়,যার আনুমানিক বাজারমূল্য ১ লাখ ২৬ হাজার ৪৫০ টাকা।একই সঙ্গে সিএনজি চালিত অটোরিকশাটি জব্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,এ ঘটনায় এয়ারপোর্ট থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply