সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ৬০ পিস ইয়াবাসহ মিজান (২৬) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মিজান সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার রাজাপুর এলাকার মোঃ ফুল মিয়ার ছেলে।
পুলিশ জানায়, সোমবার (৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ)শহিদুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানাধীন বন্দরবাজারস্থ মহাজনপট্টি থেকে মিজানকে গ্রেফতার করা হয়।এ সময় তাঁর কাছ থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply