1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

সিলেটে পুলিশের অভিযানে ইয়াবাসহ যুবক গ্রেফতার

  • আপডেটের সময়: শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ২১১ ভিউ

সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর শাহপরাণ (রহঃ) থানা পুলিশের বিশেষ অভিযানে ৪৬ পিস ইয়াবাসহ সাইদুল আলম (৩২) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত সাইদুল আলম সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ থানার ডুংড়িয়া গ্রামের ফজলুল হক মালদারের ছেলে।

পুলিশ জানায়, শুক্রবার (১২ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শাহপরান (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই সৈয়দ ফখরুল ইসলাম সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে শাহপরাণ (রহঃ) থানাধীন সুরমাগেইট বাইপাস পয়েন্টে বনফুল মিষ্টির দোকানের সামনের পাকা সড়ক থেকে সাইদুল আলমকে গ্রেফতার করা হয়।এ সময় তাঁর কাছ থেকে ৪৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় শাহপরাণ (রহঃ) থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com