সিলেট প্রতিনিধি: সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ২ হাজার ১০২ পিস ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- সিলেট জেলার গোয়াইঘাট থানার ফুলতৈল গ্রামের আজমান আলীর ছেলে জুনেদ আহমেদ (২৫), জকিগঞ্জ থানার শাহজালালপুর গ্রামের আব্দুল আজিজের ছেলে সুফিয়ান আহমেদ (২৮) ও কানাইঘাট থানার বাঙালিপাড়া গ্রামের হেলাল আহমদের ছেলে রুবেল আহমেদ (২৬)।
পুলিশ জানায়, বুধবার (১৭ ডিসেম্বর) রাত ১টার দিকে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে শাহপরাণ (রহঃ) থানাধীন রাজপাড়া এলাকার সুরভী–১২ লাবিলা ভবনে অভিযান চালিয়ে তাঁদেরকে গ্রেফতার করা হয়।এ সময় তাঁদের কাছ থেকে ২ হাজার ১০২ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় শাহপরাণ (রহঃ) থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply