সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর কোতোয়ালী মডেল থানাধীন কানিশাইল থেকে জুয়া খেলার দায়ে ৭ জনকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
গ্রেফতারকৃতরা হলেন-তাহের মিয়া (৩০),শামীম (২০),মোঃ স্বপন মিয়া (৫৫), জসিম (৪৫), আল আমিন (২৭), মোঃ বাদল (৩৮) ও সুজাত মিয়া (৩৫)।
পুলিশ জানায়, বুধবার (২৪ ডিসেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানাধীন কানিশাইল ১নং রোডের মারুফ টি-স্টল নামীয় দোকানের ভেতরে অনলাইনে তীর শিলং জুয়া খেলার সময় তাঁদের গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান,এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply