1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৩৮ পূর্বাহ্ন

গোলাপগঞ্জে কৃষি জমির মাটি কেটে বিক্রি, ৫০ হাজার টাকা জরিমানা

  • আপডেটের সময়: শুক্রবার, ১৬ জানুয়ারী, ২০২৬
  • ১৭৯ ভিউ

গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি ও বসতভিটা ভরাট করার দায়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) উপজেলার কিসমত মাইজভাগ গ্রামে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদ।

প্রশাসন সূত্রে জানা যায়, গোলাপগঞ্জ উপজেলার মাইজভাগ এলাকায় কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কেটে বিক্রি ও বসতবাড়ি ভরাট করা হচ্ছে—এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। অভিযানের সময় সংশ্লিষ্ট ব্যক্তির অপরাধ প্রমাণিত হলে ভ্রাম্যমাণ আদালত বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী ৫০ হাজার টাকা জরিমানা আরোপ করেন।

এ বিষয়ে গোলাপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়সাল মাহমুদ ফুয়াদ বলেন, কৃষি জমি রক্ষা ও পরিবেশ সংরক্ষণের স্বার্থে এ ধরনের অবৈধ কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com