1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

সিলেটে মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল দুই তরুণের

  • আপডেটের সময়: রবিবার, ১৮ জানুয়ারী, ২০২৬
  • ২০৭ ভিউ

সিলেট প্রতিনিধি: সিলেট নগরীর তালতলা এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুই তরুণ নিহত হয়েছেন।

শনিবার (১৭ জানুয়ারী) দিবাগত রাত পৌনে ২টার দিকে নগরের তালতলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সামনে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-সুনামগঞ্জের শাল্লা উপজেলার রহমতপুর নোয়াগাঁও গ্রামের দীপ্ত দাস (১৮) ও ছাতক উপজেলার মংলারগাঁও গ্রামের ইমন দাস (২০)।তাঁরা একে অপরের মামাতো এবং ফুফাতো ভাই।দীপ্ত সিলেটের ইউনিভার্সাল কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং ইমন দাস সিলেট মদন মোহন কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।

পুলিশ ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, দীপ্ত ও ইমন মোটরসাইকেলে করে শনিবার রাতে শেখঘাট থেকে তালতলা মোড়ের দিকে আসছিলেন।পথে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সামনে অজ্ঞাত পরিচয় গাড়ির ধাক্কায় তাঁরা সড়কে ছিটকে পড়েন।খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যান এবং দুজনকে সড়কে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।পরে তাঁদের উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁদেরকে মৃত ঘোষণা করেন।

কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির বলেন, দুইজনের মরদেহ এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com