জৈন্তাপুর প্রতিনিধি : সিলেটের জৈন্তাপুরে পুলিশের চেকপোস্ট অভিযানে প্রায় ২ লাখ ৭৩ হাজার টাকা মূল্যের ভারতীয় চোরাই পণ্যসহ দুইজনকে আটক করা হয়েছে।
আটককৃতরা হলেন-বরগুনার মো. হারুন হাওলাদারের ছেলে মো. রাকিব মিয়া বাবু (২১) এবং শেরপুরের আব্বাস আলীর ছেলে রাকিবুল ইসলাম (২৫)।এ সময় ঘটনার সঙ্গে জড়িত রবিউল ইসলাম (৪০) নামের অপর এক ব্যক্তি কৌশলে পালিয়ে যান।
পুলিশ সূত্র জানায়, বুধবার (৪ মার্চ) রাত ৮টার দিকে জৈন্তাপুর মডেল থানার সামনে সিলেট–তামাবিল মহাসড়কে চেকপোস্ট পরিচালনা করে পুলিশ।জৈন্তাপুর মডেল থানার এসআই মো. মিজানুর রহমানের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে একটি যাত্রীবাহী বিএমএফ বাসে তল্লাশি চালানো হয়।তল্লাশির সময় বাসটি থেকে বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য উদ্ধার করা হয়।
জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে-১৭০ বক্স কাবেরী মেহেদী, ২ হাজার ৯৭৫ পিস খোলা কাবেরী মেহেদী, ৫০ প্যাকেট অরেঞ্জ ট্যাং,৩৩০ কেজি খোলা জিরা এবং ‘Suraj JEERA’ লেখা হলুদ ও সবুজ রঙের ১১টি প্লাস্টিকের বস্তা।
জব্দকৃত ভারতীয় পণ্যের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৭৩ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা জানান, আটককৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে।উদ্ধারকৃত মালামাল আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য থানায় জব্দ রাখা হয়েছে।আটককৃতদের বৃহস্পতিবার সকালে পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply