1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  5. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  6. icomsium0@gmail.com : wp_service_286569 :
  7. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  8. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

মৌলভীবাজারে চলন্ত অটোরিকশার ওপর গাছ ভেঙে পড়ে নারী যাত্রীর মৃত্যু

  • আপডেটের সময়: বুধবার, ১৮ মার্চ, ২০২৬
  • ১৩৮ ভিউ

মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় চলন্ত অটোরিকশার ওপর গাছ ভেঙে পড়ে আজিজুন নেছা (৫০) নামে এক নারী যাত্রীর মৃত্যু হয়েছে।এ ঘটনায় তাঁর স্বামী ও অটোরিকশা চালক গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে বড়লেখা-চান্দগ্রাম আঞ্চলিক সড়কের বারইগ্রাম এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত আজিজুন নেছা বড়লেখা উপজেলার সুড়িকান্দি গ্রামের জমির উদ্দিনের স্ত্রী।

জানা যায়, বুধবার সকালে দাসেরবাজারগামী একটি অটোরিকশা বারইগ্রাম এলাকায় পৌঁছালে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা একটি গাছ হঠাৎ ভেঙে অটোরিকশার ওপর পড়ে।এতে অটোরিকশার চালক রুবেল আহমেদ (৩২) এবং যাত্রী আজিজুন নেছা ও তার স্বামী জমির উদ্দিন (৬০) গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আজিজুন নেছাকে মৃত ঘোষণা করেন।গুরুতর আহত স্বামী ও অটোরিকশা চালককে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বড়লেখা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মিলাদ আহমদ জানান, “অটোরিকশায় গাছ পড়ে ওই নারী ঘটনাস্থলেই মারা যান।তাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। স্বামী ও চালককে উন্নত চিকিৎসার জন্য সিলেট পাঠানো হয়েছে।”

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান খান বলেন, দুর্ঘটনার বিষয়ে আমরা তদন্ত শুরু করেছি এবং স্থানীয়ভাবে খোঁজ নেওয়া হচ্ছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com