শ্রীমঙ্গল প্রতিনিধি : মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন।এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার কালাপুর ইউনিয়নের লামুয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলের দিকে যাওয়ার সময় একটি দ্রুতগামী মাইক্রোবাস বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই চালক নিহত হন।নিহতদের সবাই অটোরিকশার যাত্রী ছিলেন।
নিহতদের মধ্যে সিএনজি অটোরিকশার চালক আব্দুল হান্নান (৫০)-এর পরিচয় জানা গেছে।তিনি উপজেলার উত্তর ভাড়াউড়া গ্রামের বাসিন্দা।অপর দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করা যায়নি।
দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না জানান,নিহতদের মরদেহ বর্তমানে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।
Leave a Reply