সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর জামেয়া ক্বাসিমুল উলুম দরগাহ মাদ্রাসার বারান্দা থেকে অজ্ঞাত এক পুরুষের (৭০) মরদেহ উদ্ধার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২৬ মার্চ) সকাল সাড়ে ৬টার দিকে মাদ্রাসার বারান্দায় পড়ে থাকা অবস্থায় মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।পরবর্তীতে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে পুলিশ মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।
বিষয়টি নিশ্চিত করে শাহজালাল (রহঃ) মাজার পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এসআই আব্দুল আজিজ জানান, মৃত ব্যক্তির বয়স আনুমানিক ৭০ বছর।মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর প্রকৃত কারণ জানার জন্য পুলিশ তদন্ত কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
Leave a Reply