সিলেট প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় র্যাব-৯ এর অভিযানে একটি এয়ারগান,বিপুল পরিমাণ গুলি এবং শটগানের কর্তুজ উদ্ধার করা হয়েছে।
র্যাব-৯ সূত্র জানায়, বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত আনুমানিক ১১টা ৫৫ মিনিটে র্যাব-৯, সিপিসি-১, সিলেট সদর কোম্পানির একটি আভিযানিক দল গোলাপগঞ্জ উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের মুকিতলা এলাকার একটি বাঁশঝাড়ে অভিযান পরিচালনা করে।
অভিযানে বাঁশঝাড়ের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় ১টি এয়ারগান,এয়ারগানের ১৬০টি গুলি এবং শটগানের ৪টি কর্তুজ উদ্ধার করা হয়।তবে এ ঘটনায় সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থল থেকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৯)-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান,পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত এয়ারগান ও ১৬০ রাউন্ড গুলি এবং শটগানের ৪টি কর্তুজ সাধারণ ডায়েরির (জিডি) মাধ্যমে সিলেট জেলার গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
একই সঙ্গে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।
Leave a Reply