1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন

নবীগঞ্জে বজ্রপাতে নিহত ১ আহত ৩

  • আপডেটের সময়: বুধবার, ১ এপ্রিল, ২০২৬
  • ৬৪ ভিউ
Oplus_131072

স্টাফ রিপোর্টারঃ হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় বজ্রপাতের ঘটনায় একজনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার সকালে বজ্রপাতের ঘটনাটি ঘটে। এ ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছেন। আহতদের অবস্থা আশংকা জনক হওয়ায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। জানা গেছে, নবীগঞ্জ উপজেলার পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের ছোট ভাকৈর গ্রামের শৈালাগড় হাওরে হঠাৎ বজ্রপাতসহ বৃষ্টি শুরু হলে এই হতাহতের ঘটনা ঘটে। বজ্রপাতের আঘাতে ছোট ভাকৈর গ্রামের ফরাছ মিয়া (৪৮) ঘটনাস্থলেই প্রাণ হারান। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন একই গ্রামের শফিক উল্লাহর ছেলে সামশুল মিয়া (২০), মৃত আতিক উল্লাহর ছেলে হাফিজুর রহমান (৫০) এবং মৃত তুতা মিয়ার ছেলে জাহেদ মিয়া। স্থানীয়রা জানান, বৃষ্টির সময় হঠাৎ বিকট শব্দে বজ্রপাত হলে তারা আক্রান্ত হন। পরে আশেপাশের লোকজন এগিয়ে এসে আহতদের উদ্ধার করেন। আকস্মিক এই বজ্রপাতের ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ওদিকে, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় সচেতন মহল। ঘটনার সত্যতা নিশ্চিত করেন নবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোনায়েম মিয়া।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com