1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  5. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  6. icomsium0@gmail.com : wp_service_286569 :
  7. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  8. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন

সিলেটে ১২ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ

  • আপডেটের সময়: সোমবার, ৩০ মার্চ, ২০২৬
  • ১২১ ভিউ

সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর জালালাবাদ থানা পুলিশের অভিযানে ১২ লাখ ৩ হাজার ৯০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় পণ্যসহ একটি পিকআপ গাড়ি আটক করা হয়েছে।

পুলিশ জানায়, রোববার (২৯ মার্চ) দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে জালালাবাদ থানার এসআই (নিঃ) মো. ফাইনুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ জালালাবাদ থানাধীন তেমুখী পয়েন্টে হাজী সুন্দর আলী জামে মসজিদের সামনে চেকপোস্ট পরিচালনা করেন।এ সময় একটি পিকআপ গাড়িকে থামার সংকেত দেওয়া হলে অজ্ঞাতনামা চালক পুলিশের নির্দেশ অমান্য করে গাড়িটি রাস্তায় ফেলে পালিয়ে যায়।

পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি করে পরিত্যক্ত পিকআপ গাড়ি থেকে ২ হাজার ৬৪০ পিস ভারতীয় ফেসওয়াশ, ১ হাজার ৮ বক্স প্যারাসিটামল ট্যাবলেট এবং ১৫ বস্তা ধানের তুষ উদ্ধার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৩ হাজার ৯০০ টাকা।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম বলেন,এ ঘটনায় জালালাবাদ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পলাতক আসামিকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com