1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন

মাধবপুরে যে কারণে দেওয়া হলো যুবককে জেল-জরিমানা

  • আপডেটের সময়: মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬
  • ৬৯ ভিউ

মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নেশাগ্রস্ত অবস্থায় পরিবার ও এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে সুমন্ত সরকার (৩৫) নামের এক যুবককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (৩১ মার্চ) বিকেলে উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর গ্রামে এ অভিযান চালানো হয়।

দণ্ডপ্রাপ্ত সুমন্ত সরকার উপজেলার চৌমুহনী ইউনিয়নের মঙ্গলপুর গ্রামের সুধাম সরকারের ছেলে।

আদালত ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুমন্ত সরকার দীর্ঘদিন ধরে নেশায় আসক্ত হয়ে পরিবারের সদস্যদের ওপর অত্যাচার এবং এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছিলেন। অতিষ্ঠ হয়ে তার বাবা সুধাম সরকার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ বিন কাশেমের কাছে ছেলের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দেন।

অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার বিকেলে মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলামের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে তাকে আটক করেন।পরে আদালতে হাজির করা হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় তাকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড ও এক হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুজিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, মাদকবিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং সমাজে শৃঙ্খলা রক্ষায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com