সিলেট প্রতিনিধি: সিলেট নগরীর জালালাবাদ থানা পুলিশের অভিযানে ৬ লাখ ২৬ হাজার ৪০০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চশমাসহ জসিম উদ্দিন (৩০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত জসিম উদ্দিন সিলেট জেলার গোয়াইনঘাট থানার ইসলামপুর (কালীবাড়ি) এলাকার মোঃ সামছুল হকের ছেলে।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে শিবের বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই (নিঃ) মুশফিকুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ জালালাবাদ থানাধীন ২নং হাটখোলা ইউনিয়নের অন্তর্গত শিবের বাজার বাইপাস পয়েন্টে চেকপোস্ট পরিচালনাকালে একটি পিকআপ গাড়ি তল্লাশি করা হয়।
তল্লাশিকালে গাড়িতে থাকা সাদা রংয়ের পুরাতন প্লাস্টিকের ১৪টি বস্তা থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১০ হাজার ৪৪০ পিস ভারতীয় চশমা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ২৬ হাজার ৪০০ টাকা।একই সঙ্গে ভারতীয় চশমা বহনের কাজে ব্যবহৃত পিকআপ গাড়িটিও জব্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম বলেন,এ ঘটনায় জালালাবাদ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
Leave a Reply