1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন

সিলেটে অবৈধভাবে টিলা ও কৃষিজমির মাটি কাটায় ১ লাখ টাকা জরিমানা

  • আপডেটের সময়: শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬
  • ৮৯ ভিউ

সিলেট প্রতিনিধি: সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়নের হাতুরা গ্রামে অবৈধভাবে টিলা ও কৃষিজমির মাটি কাটার সময় দুই ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত।এ সময় তাদের কাছ থেকে এক লাখ টাকা জরিমানা আদায় করা হয়।

শুক্রবার (৩ এপ্রিল) প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে সিলেট মহানগর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলীম উল্লাহ খান অভিযানটি পরিচালনা করেন।

অভিযানকালে হাতুরা কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এলাকায় অবৈধভাবে টিলা ও কৃষিজমির মাটি কাটার প্রমাণ পাওয়া যায়। এ সময় ঘটনাস্থল থেকে দুই ব্যক্তিকে আটক করা হয়।

সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আলীম উল্লাহ খান জানান, অভিযানে আটক দুই ব্যক্তি বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ৪(চ) ও (ছ) ধারা লঙ্ঘনের বিষয়টি স্বীকার করেন।পরে একই আইনের ১৫ ধারায় তাঁদের এক লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

পরবর্তীতে খাদিমপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বদরুল ইসলাম আজাদ ও সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্যের উপস্থিতিতে অভিযুক্তদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com