মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় নিজ ঘরের পুরাতন মাটির দেয়াল অপসারণের সময় দেয়াল ধসে পড়ে সেলিম আহমদ (৩৪) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে উপজেলার পৃথিমপাশা এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সেলিম আহমদ উপজেলার পৃথিমপাশা গ্রামের মৃত রফিক উদ্দিনের ছেলে এবং পেশায় কাঠমিস্ত্রি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে সেলিম আহমদ নিজের বসতঘরের পুরোনো মাটির দেয়াল সরানোর কাজ করছিলেন।এ সময় একটি বড় মাটির অংশ ধসে পড়ে তার মাথায় আঘাত করে।পরে গুরুতর আহত অবস্থায় তাকে দ্রুত মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান মোল্যা এ তথ্যটি নিশ্চিত করেছেন।
Leave a Reply