1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১২:১৭ পূর্বাহ্ন

সিলেটে বিপুল পরিমাণ মদসহ দুই যুবক গ্রেফতার

  • আপডেটের সময়: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬
  • ১১০ ভিউ

সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ২৭ লিটার দেশীয় কেরু মদ ও ৫৫ লিটার চোলাই মদসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে।এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ব্যাটারিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন-সিলেটের এয়ারপোর্ট থানার খাদিম চা বাগান বস্তি লাইন এলাকার অরুন দিওের ছেলে প্রিতম দিত্ত (১৯) এবং সিলেটের গোয়াইনঘাট থানার ফুকনপুর এলাকার মৃত সইফুল হকের ছেলে মোঃ হাসান মিয়া (৩৪)।

পুলিশ জানায়, মঙ্গলবার (৭ এপ্রিল) বিকাল ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানার এসআই (নিঃ) মোঃ সাজীব হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে এয়ারপোর্ট থানাধীন বুরজান চা-বাগানের বাংলা ঘুড়ি ত্রিমুখী পয়েন্টের পাঁকা সড়ক থেকে তাঁদেরকে গ্রেফতার করা হয়।এ সময় তাঁদের কাছ থেকে ২৭ লিটার দেশীয় কেরু মদ ও ৫৫ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মনজুরুল আলম জানান, এ ঘটনায় এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com