1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ১০:২২ অপরাহ্ন

কোম্পানীগঞ্জ সীমান্তে ভারতীয় খাসিয়াদের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

  • আপডেটের সময়: শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬
  • ৯৯ ভিউ

কোম্পানীগঞ্জ প্রতিনিধি :সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্ত এলাকায় ভারতীয় খাসিয়াদের ছররা বন্দুকের গুলিতে সালেহ আহমেদ জয়ধর (৩০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে কোম্পানীগঞ্জ উপজেলা সীমান্তে ভারতের প্রায় ১ কিলোমিটার ভেতরে এ ঘটনা ঘটে।

নিহত সালেহ আহমেদ জয়ধর কোম্পানীগঞ্জ উপজেলার দয়ারবাজার এলাকার কারবালার টুক গ্রামের বাসিন্দা

বিজিবি জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে সালেহ আহমেদ তার আরও দুই সহযোগীসহ মাদকের চালান আনার উদ্দেশ্যে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে প্রবেশ করেন।তারা চংকেটের বাগান ও মারকানের বাগানের মধ্যবর্তী এলাকায় অবস্থান করছিলেন।

এ সময় ভারতীয় খাসিয়া সম্প্রদায় সুপারি চোর সন্দেহে ছররা বন্দুক দিয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই সালেহ আহমেদ জয়ধরের মৃত্যু হয়।নিহতের সঙ্গে থাকা নাজিরগাঁও গ্রামের মো. সুমন মিয়া (২৫) এবং কারবালারটুক গ্রামের মো. মাসুম আহম্মদ (২০) তার মরদেহ বহন করে বাংলাদেশে নিয়ে আসেন।

স্থানীয় সূত্রের উদ্ধৃতি দিয়ে বিজিবি জানিয়েছে,নিহত যুবকসহ তিনজনই সীমান্ত দিয়ে অবৈধভাবে পণ্য আনা-নেওয়ার চোরাচালান কাজের সঙ্গে জড়িত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com