সিলেট প্রতিনিধি : সিলেট নগরীর কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে ২৮ পিস ইয়াবাসহ মোঃ কাশেম আলী (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মোঃ কাশেম আলী সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার থানার হেরোয়াখাই গ্রামের মৃত এরশাদ আলীর ছেলে।
পুলিশ জানায়, মঙ্গলবার (২৮ অক্টোবর) রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী মডেল থানার এসআই মোঃ সোলায়মান মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে কোতোয়ালী মডেল থানাধীন বন্দরবাজারস্থ মহাজনপট্টি নিউ আরজু রেস্টুরেন্ট এর সামনের পাঁকা সড়ক থেকে মোঃ কাশেম আলীকে গ্রেফতার করা হয়।এ সময় তাঁর কাছ থেকে ২৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
Leave a Reply