1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ১১:৩১ পূর্বাহ্ন

পর্তুগালে দুর্বৃত্তের ছুরিকাঘাতে বাংলাদেশি যুবক নিহত

  • আপডেটের সময়: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৯৮ ভিউ
Oplus_131072

নাজমুল ইসলাম, পর্তুগাল থেকে।। পর্তুগালের কোস্টা দা কাপারিকায় এক দুর্বৃত্তের ছুরিকাঘাতে শামীম হোসেন (৩৫) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

জানা যায়, মঙ্গলবার (২৮ অক্টোবর) স্থানীয় সময় রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনাটি ঘটে। নিহত শামীম হোসেনের বাড়ি বাংলাদেশের কুমিল্লায়। তিনি পাঁচ বছরেরও বেশি সময় ধরে পর্তুগালে বসবাস করছিলেন এবং স্থানীয় একটি ফাস্টফুড দোকানে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শামীম প্রতিদিন নিজস্ব বাইসাইকেল নিয়ে কাজে যাতায়াত করতেন। ঘটনার রাতে তিনি দোকানের সামনেই সাইকেলটি পার্ক করে রাখেন। এসময় এক দুর্বৃত্ত তার সাইকেল চুরি করার চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে শামীম ওই চোরকে ধরতে পিছু নেন। এক পর্যায়ে দুজনের মধ্যে ধস্তাধস্তি হলে দুর্বৃত্ত ছুরি দিয়ে শামীমকে আঘাত করে পালিয়ে যায়। ঘটনাস্থলেই শামীমের মৃত্যু হয়।

খবর পেয়ে স্থানীয় GNR পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এ ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং হত্যাকারীকে শনাক্তে অভিযান চালাচ্ছে বলে জানা গেছে।

বিদেশে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের মাঝে এই হত্যাকাণ্ডে শোকের ছায়া নেমে এসেছে।

 

দৈনিক ইনাতগঞ্জ বার্তা / ইকবাল

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com