1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ১০:৪২ অপরাহ্ন

৪৮ ঘণ্টার মধ্যে দাবি না মানলে ইরানের ওপর ‘নরক নেমে আসবে’: ট্রাম্প

  • আপডেটের সময়: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬
  • ১৩ ভিউ
Oplus_131072

ইনাতগঞ্জ বার্তা ডেস্কঃ  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে তাদের দাবি না মানলে ইরানের ওপর নরক নেমে আসবে। খবর দ্য টেলিগ্রাফের। শনিবার (৪ এপ্রিল) নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া বার্তায় ট্রাম্প বলেন, সময় ফুরিয়ে আসছে— ৪৮ ঘণ্টার মধ্যে তাদের ওপর নরক নেমে আসবে। তিনি আরও দাবি করেন, ইরান যদি চুক্তিতে না আসে এবং হরমুজ প্রণালি পুনরায় খুলে না দেয়, তাহলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।ট্রাম্পের দাবি অনুযায়ী, তিনি এর আগে ইরানকে ১০ দিনের সময়সীমা দিয়েছিলেন ১৪ দফা পরিকল্পনা মেনে চলার জন্য। তবে, একাধিকবার সেই সময়সীমা বাড়ানো হয়, কারণ আলোচনা ‘ইতিবাচকভাবে এগোচ্ছে’ বলে তিনি দাবি করেন। এ সপ্তাহে ট্রাম্প আরও দাবি করেন, প্রয়োজন হলে ইরানকে বোমা মেরে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার পরিস্থিতিও তৈরি করা হতে পারে। একইসঙ্গে তিনি ইরানের জ্বালানি অবকাঠামো ও বিদ্যুৎ কেন্দ্রগুলোতে হামলার ইঙ্গিত দেন।

অন্যদিকে, চলমান উত্তেজনার মধ্যে শনিবার যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলায় একটি বড় পেট্রোকেমিক্যাল প্ল্যান্টের বিদ্যুৎ সরবরাহ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে। পাশাপাশি একটি পারমাণবিক কেন্দ্রের বাইরের অংশেও ক্ষতির খবর পাওয়া গেছে। ইরান পাল্টা জবাবে দুবাইয়ের একটি মার্কিন প্রযুক্তি কোম্পানিতে হামলার দাবি করেছে এবং কুয়েতে জেট ফুয়েল উৎপাদনকারী একটি স্থাপনাতেও আঘাত হেনেছে বলে জানিয়েছে। এছাড়া পারস্য উপসাগর অঞ্চলে মার্কিন জ্বালানি স্থাপনায় হামলা বাড়ানোর হুমকিও দিয়েছে তেহরান। এদিকে, শুক্রবার দক্ষিণ ইরানে একটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার দাবি করা হয়েছে। পাইলট উদ্ধার করা হলেও অস্ত্র সিস্টেম অফিসার নিখোঁজ রয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে জানানো হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com