1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

সিলেটে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ৩০ অক্টোবর, ২০২৫
  • ৯৪ ভিউ

সিলেট প্রতিনিধি: সিলেটের গোলাপগঞ্জে ৩ হাজার ৮০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)।

গ্রেফতারকৃতরা হলেন- গোলাপগঞ্জ উপজেলার কানিশাইল এলাকার মৃত লুৎফর রহমানের ছেলে মো. সাইফুল ইসলাম (৪০) এবং একই উপজেলার উত্তর কানিশাইল এলাকার ফিরোজ আলীর ছেলে মো. নাজিম উদ্দিন (২৫)।

র‍্যাব জানায়, বুধবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় গোলাপগঞ্জ থানার শ্রীরামপুর বাইপাস এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়।এ সময় স্থানীয় চৌধুরী বাজার এলাকায় চেকপোস্ট স্থাপন করে একটি সিএনজিচালিত অটোরিকশাকে থামার সংকেত দেন র‍্যাব সদস্যরা।তখন গাড়িটি থামিয়ে দুই ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টা করলে তাদের গ্রেফতার করা হয়।পরে তল্লাশি চালিয়ে অটোরিকশাটির সিটের পেছন থেকে ব্যাগে মোড়ানো অবস্থায় ৩ হাজার ৮০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এগুলোর আনুমানিক মূল্য ১১ লাখ ৪০ হাজার টাকা বলে জানায় র‍্যাব। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা সীমান্তবর্তী এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছে।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, ‘পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদের ও জব্দকৃত ইয়াবা সিলেট জেলার গোলাপগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com