1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৩:০৪ পূর্বাহ্ন

ভবিষ্যতে দেশের সবাই ফ্যামিলি কার্ডের আওতায় আসবে : সমাজকল্যাণ মন্ত্রী

  • আপডেটের সময়: বৃহস্পতিবার, ১৯ মার্চ, ২০২৬
  • ১০৩ ভিউ

বার্তা ডেস্ক :: মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মন্ত্রী ডা. এ.জেড.এম জাহিদ হোসেন বলেছেন, ভবিষ্যতে দেশের সবাই ফ্যামিলি কার্ডের আওতায় আসবে।এ কার্ড পেয়ে হতদরিদ্র ও দরিদ্র মানুষ সরাসরি সহায়তা পাবে এবং এজন্য কোনো ধরনের আর্থিক লেনদেন বা তদবিরের প্রয়োজন হবে না।

বৃহস্পতিবার (১৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার তামাই মাদ্রাসা প্রাঙ্গণে অসহায় ও দুস্থ পরিবারের মধ্যে ঈদ সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

জাহিদ হোসেন আরও বলেন, মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের মতো যারা ধর্ম নিয়ে কাজ করে এবং নৈতিক শিক্ষা দেয়, তাদের প্রতিও এই সুবিধা ধীরে ধীরে পৌঁছানো হবে।

খাল খনন প্রসঙ্গে মন্ত্রী বলেন, দেশের ৫৪টি জেলায় খাল খননের উদ্বোধন করা হয়েছে। এটি সেচের উন্নতি, মৎস্য চাষ ও হাঁস চাষের পাশাপাশি পরিবেশ রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

রাজনৈতিক বিষয়ে নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, সুশৃঙ্খল আচরণ বজায় রাখা সবার দায়িত্ব। এ ক্ষেত্রে শুধু প্রশাসনের ওপর নির্ভর না করে সবাইকে সচেতন হতে হবে।

এ সময় সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান, জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম, বেলকুচি উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন জাহান, সহকারী কমিশনার (ভূমি) ইশরাত জাহানসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ সময় প্রধানমন্ত্রীর তহবিল থেকে ঈদ উপলক্ষ্যে প্রায় ১০ হাজার অসহায় পরিবারের মধ্যে শাড়ি, লুঙ্গি, পাঞ্জাবি ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com