1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন

জৈন্তাপুরে ফেনসিডিল-বিদেশি মদসহ তিন মাদক ব্যবসায়ী গ্রেফতার

  • আপডেটের সময়: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১১০ ভিউ

জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুর উপজেলায় পৃথক দুইটি অভিযানে ৬১ বোতল ফেন্সিডিল ও ৪৬ বোতল বিদেশি মদ উদ্ধার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)।এসময় তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন-জৈন্তাপুর থানার পশ্চিম ঠাকুরের মাটি গ্রামের মতিন্দ পাত্রের ছেলে নাগেশ্বর পাত্র (৩৫), আদর্শ গ্রামের বাবুল মিয়ার ছেলে আনোয়ার হোসেন (২৬) ও মোকামপুঞ্জীর বদই পাত্রের ছেলে কুশ পাত্র (২২)।

র‍্যাব জানায়, শুক্রবার (৩১ অক্টোবর) সন্ধ্যা ৭টা ২০ মিনিটে র‍্যাব-৯ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জৈন্তাপুর থানাধীন মোকামপুঞ্জী খাসিয়া পল্লী এলাকায় অভিযান পরিচালনা করে।এসময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় ৩ জনকে গ্রেফতার করা হয়।পরবর্তীতে তাদের দেখানো তথ্য মতে একটি বস্তা থেকে ৬১ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, সীমান্ত এলাকা থেকে মাদক সংগ্রহ করে বিভিন্ন স্থানে বিক্রির করতো তারা।

এছাড়া একই দিন রাত ১০টা ২৫ মিনিটে জৈন্তাপুরের নয়াখেল জামে মসজিদের সামনে আরেকটি অভিযান পরিচালনা করে র‍্যাব-৯।এ সময় র‍্যাবের উপস্থিতি টের পেয়ে দুই ব্যক্তি একটি পিকআপ ভ্যান ফেলে পালিয়ে যায়।পিকআপ তল্লাশিতে ৪৬ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয় এবং গাড়িটি জব্দ করা হয়।

র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯) এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া অফিসার) কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, ‘পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ খ্রিঃ এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের পূর্বক গ্রেফতারকৃত ব্যক্তিদের ও জব্দকৃত ফেনসিডিল-বিদেশি মদ জৈন্তাপুর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‍্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com