সিলেটে ছাত্রলীগ সংশ্লিষ্টতার অভিযোগে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১০ নভেম্বর) গভীর রাতে নগরীর ছড়ারপাড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার শিক্ষার্থীর নাম আকরাম আহমদ। তিনি সিলেট মহানগর আওয়ামী লীগ নেতা এনাম আহমদের ছেলে এবং খাজাঞ্জিবাড়ি ইন্টারন্যাশনাল বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) সাইফুল ইসলাম। তিনি বলেন, `আকরাম আহমদ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মিছিলে অংশ নিয়েছিলেন। ওই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে আকরামের পরিবারের দাবি, পুলিশ তাদের বাড়িতে এসে তাঁর বাবাকে খুঁজছিল। বাবাকে না পেয়ে আকরামকে ধরে নিয়ে যায় তারা। পরিবারের সদস্যরা এই ঘটনাকে `অন্যায় ও হয়রানি’ বলে অভিযোগ করেছেন।
এ বিষয়ে খাজাঞ্জিবাড়ি ইন্টারন্যাশনাল বিদ্যালয়ের অধ্যক্ষ মজিবুর রহমান বলেন, `আকরাম আমাদের বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী। তবে তার গ্রেপ্তারের বিষয়ে আমি কিছু জানি না।
দৈনিক ইনাতগঞ্জ বার্তা/ ইকবাল
Leave a Reply