1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন

সিলেটে বিপুল পরিমাণ ভারতীয় পেঁয়াজসহ গ্রেফতার-৩

  • আপডেটের সময়: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫
  • ১০১ ভিউ

সিলেট প্রতিনিধি:সিলেট নগরীর জালালাবাদ থানা পুলিশের অভিযানে ৯০০ কেজি অবৈধ ভারতীয় পেঁয়াজ ও দুইটি সিএনজি চালিত অটোরিকশাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (১৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে নগরীর জালালাবাদ থানা এলাকায় এই অভিযান পরিচালনা করে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন- রিমন আহমদ (১৮), জফুর আলী (৪৫) ও মো রুহল আমিন (৫২)।

পুলিশ জানায়, শুক্রবার দুপুর ১২টার দিকে জালালাবাদ থানার এসআই শোভন সাহা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ জালালাবাদ থানাধীন মইয়ারচর সাকিনস্থ জনৈক মো: মসরব আলী এর পরিত্যক্ত জায়গার সামনে অভিযান পরিচালনা করে পাকা রাস্তার উপর পর্দা দিয়ে ঢেকে রাখা ভারতীয় পেঁয়াজ ভর্তি দুইটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি চালিত অটোরিকশা থামান।এসময় সিএনজি চালিত অটোরিকশা থেকে ২০ বস্তায় ৯০০ কেজি ভারতীয় অবৈধ পেঁয়াজ জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৮১ হাজার টাকা।

অভিযানকালে দুইটি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি চালিত অটোরিকশাও জব্দ করা হয়।

বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন,এ ঘটনায় জালালাবাদ থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করে গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com