সিলেট প্রতিনিধি: সিলেট নগরীর শাহপরান (রহঃ) থানা পুলিশের বিশেষ অভিযানে ১৯ লাখ ২০ হাজার টাকার ভারতীয় চা-পাতাসহ মোঃ জসিম উদ্দিন (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত মোঃ জসিম উদ্দিন ভোলা জেলার লাল মোহন থানার পূর্ব চর উম্মেদ গ্রামের মৃত মোঃ মোশাররফ হোসেনের ছেলে।
পুলিশ জানায়, শনিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে শাহপরান (রহঃ) থানার এসআই (নিঃ) সাজ্জাদুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ শাহপরান (রহঃ) থানাধীন মুরাদপুর বাজারে চেকপোস্ট পরিচালনাকালে সন্দেহজনক একটি নীল হলুদ রংয়ের কাভার্ডভ্যান থামিয়ে তল্লাশি করেন।
এ সময় কাভার্ডভ্যান থেকে ৮০ বস্তায় ৩ হাজার ৮৪০ কেজি অবৈধ ভারতীয় চা-পাতা উদ্ধার করা।যার আনুমানিক বাজারমূল্য ১৯ লাখ ২০ হাজার টাকা।একই সঙ্গে চা বহনের কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও আটক করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে সিলেট মেট্টোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান,এ ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
Leave a Reply