মাধবপুর প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ড্রাইভিং শিখতে গিয়ে সড়ক দুর্ঘটনায় হিমেল আহমেদ (২০) নামের এক যুবক নিহত হয়েছেন।এ ঘটনায় এনায়েতুল্লাহ নামের আরেক যুবক গুরুতর আহত হয়েছেন।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার ধর্মঘর-হরষপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত হিমেল উপজেলার ধর্মঘর ইউনিয়নের সোয়াবই মোল্লা বাড়ির মোহন মিয়ার ছেলে।দুর্ঘটনায় গুরুতর আহত এনায়েতুল্লাহ (২২) চৌমুহনী ইউনিয়নের আনন্দ গ্রামের বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানান, হিমেল ও এনায়েতুল্লাহ প্রাইভেট কার নিয়ে ধর্মঘর–হরষপুর সড়কে ড্রাইভিং প্রশিক্ষণ করছিলেন। হঠাৎ গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে।এতে তারা দু’জনই ছিটকে পড়ে গুরুতর আহত হন।স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক হিমেলকে মৃত ঘোষণা করেন।
কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোস্তফা বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি।গাড়িটি জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply