চুনারুঘাট প্রতিনিধি : হবিগঞ্জের চুনারুঘাট সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে ৩০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)।
বিজিবি জানায়, মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) চুনারুঘাট উপজেলার সাতছড়ি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতীয় গাঁজা প্রবেশের সংবাদের প্রেক্ষিতে সাতছড়ি বিওপির একটি বিশেষ টহলদল সীমান্ত হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশ অভ্যন্তরে লেবু বাগান নামক এলাকায় ঝোপঝাড়ের মধ্যে গোপনে টহল পরিচালনা করতে থাকে।
এক পর্যায়ে চোরাকারবারিরা ভারত থেকে বস্তার ভিতরে করে গাঁজা নিয়ে আসার সময় টহলরত অবস্থায় বিজিবি সদস্যদের দেখে চোরাকারবারিরা গ্রেফতারের ভয়ে বস্তা ফেলে পালিয়ে যায়।পরে ফেলে যাওয়া বস্তা তল্লাশি করে মালিকবিহীন ৩০ কেজি ভারতীয় গাঁজা জব্দ হয়।যার সিজার মূল্য ১ লাখ ৫ হাজার টাকা।
বিষয়টি নিশ্চিত করে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান বলেন, জব্দ করা গাঁজা আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিসে হস্তান্তরের কার্যক্রম চলমান।একই সঙ্গে মাদক পাচারে জড়িত চোরাচালানি চক্রকে শনাক্ত করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
Leave a Reply