1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
নবীগঞ্জে সরকারি টপ সয়েল কাটার অভিযোগে প্রশাসনের অভিযান - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

নবীগঞ্জে সরকারি টপ সয়েল কাটার অভিযোগে প্রশাসনের অভিযান

  • আপডেটের সময়: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১২৫ ভিউ

স্টাফ রিপোর্টার।। হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় সরকারি জমি থেকে টপ সয়েল কাটার অভিযোগে পানিউমদা ইউনিয়নের ববান চা বাগানে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করেছে। গতকাল বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকালে পরিচালিত এ অভিযানে একটি টিলায় এক্সেভেটর দিয়ে মাটি কাটার প্রমাণ পাওয়া যায়।

 

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, অনুমোদন ছাড়া চা বাগানের ভেতরে মাটি কাটার বিষয়ে সংশ্লিষ্ট ম্যানেজারকে আগেই সতর্ক করা হয়েছিল। কিন্তু তিনি কর্তৃপক্ষের নির্দেশ অমান্য করে পুনরায় টপ সয়েল কাটতে থাকেন। এতে পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫—এর ৪(২), ৬(খ) এবং ১২ ধারার সুস্পষ্ট লঙ্ঘন হয়েছে বলে প্রাথমিকভাবে নিশ্চিত হয় প্রশাসন।

এ ঘটনায় চা বাগানের ম্যানেজার, স্বত্বাধিকারী ও টিলা বাবুর বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য থানায় এজাহার পাঠানো হয়েছে।

 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রত্যয় হাশেমের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা অংশ নেন।

 

দৈনিক ইনাতগঞ্জ বার্তা/ ইকবাল 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com