1. admin@inathganjbarta.com : inathganjbarta :
  2. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  3. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  4. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
নবীগঞ্জে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক স্কুল ছাত্রীকে অ'পহরণ প্রধান আসামি গ্রে'প্তার - Inathganjbarta দৈনিক ইনাতগঞ্জ বার্তা
শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ১০:১১ অপরাহ্ন

নবীগঞ্জে প্রেমের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক স্কুল ছাত্রীকে অ’পহরণ প্রধান আসামি গ্রে’প্তার

  • আপডেটের সময়: শুক্রবার, ১২ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৪ ভিউ

স্টাফ রিপোর্টার॥ নবীগঞ্জে দশম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের ঘটনায় প্রধান আসামি শাহরিয়া আরশ (২১) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। একই অভিযানে উদ্ধার করা হয়েছে ভুক্তভোগী স্কুলছাত্রীকেও।

র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল গতকাল শুক্রবার (১২ ডিসেম্বর) ভোররাতে ইনাতগঞ্জ বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করে।

শাহরিয়া আরশ নবীগঞ্জ থানার নোয়াগাঁও এলাকার শেখ জামালের ছেলে।

মামলার এজহারে জানা যায়, দীর্ঘদিন ধরে তিনি তার প্রতিবেশী দশম শ্রেণির ওই শিক্ষার্থীকে প্রেমের প্রস্তাব দিয়ে বিরক্ত করতেন। প্রস্তাব প্রত্যাখ্যান করলে তিনি স্কুলে যাতায়াতের পথে কুৎসিত আচরণ ও কুপ্রস্তাব দিতেন। বিষয়টি মেয়েটি তার মাকে জানালে তিনি শাহরিয়ার পরিবারের কাছে অভিযোগ করেন। কিন্তু তাতেও তার আচরণ বন্ধ হয়নি।

পরবর্তীতে গত ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টার দিকে নবীগঞ্জ বাজার থেকে বাড়ি ফেরার সময় পূর্ব পরিকল্পনা অনুযায়ী শাহরিয়া আরশ ও তার সহযোগীরা মেয়েটিকে জোর করে সিএনজি চালিত অটোরিকশায় তুলে অপহরণ করে। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে নবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন (মামলা নং ৪/২১২)। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী ২০২০) এর ৭/৩০ ধারায় গ্রহণ করা হয়।

ঘটনার পর র‌্যাব ছায়া তদন্ত শুরু করে এবং গোয়েন্দা তৎপরতা জোরদার করে। এর ধারাবাহিকতায় গতকাল শুক্রবার ভোরে গোপন সংবাদে ভিত্তিতে ইনাতগঞ্জ পশ্চিম বাজার এলাকায় অভিযান চালিয়ে স্কুলছাত্রীকে উদ্ধার এবং প্রধান আসামি শাহরিয়া আরশকে গ্রেপ্তার করে র‌্যাব-৯।

গ্রেপ্তারকৃত আসামি ও উদ্ধারকৃত ভিকটিমকে পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের গণমাধ্যম কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার কে. এম. শহিদুল ইসলাম সোহাগ।

র‌্যাব জানায়, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যে কোনো ধরনের সহিংসতা ও অপরাধ নিয়ন্ত্রণে তাদের অভিযান ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত থাকবে।

 

দৈনিক ইনাতগঞ্জ বার্তা/ ইকবাল 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com