1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন

ঢাকা–সিলেট মহাসড়কের পাশে নবীগঞ্জে এক ব্যক্তির লা’শ উ’দ্ধার

  • আপডেটের সময়: রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫
  • ২৭২ ভিউ

নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় ঢাকা–সিলেট মহাসড়কের পাশে জনতার বাজার সংলগ্ন এলাকা থেকে এক অসুস্থ ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

নিহত ব্যক্তি জিতু মিয়া (৫৫)। তিনি নবীগঞ্জ উপজেলার ১১ নম্বর গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। পারিবারিক সূত্র জানায়, জিতু মিয়া দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন এবং এর আগে একাধিকবার স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন।

 

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গত শনিবার সন্ধ্যা থেকে জিতু মিয়া নিখোঁজ ছিলেন। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।

 

রবিবার ( ১৪ ডিসেম্বর) সকালে জনতার বাজার পশুর হাটের পাশের একটি জমিতে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেন। খবর পেয়ে নবীগঞ্জ উপজেলার গোপলারবাজার পুলিশ ফাঁড়ির এসআই শওকতের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে এবং প্রয়োজনীয় সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।

 

পুলিশ জানায়, প্রাথমিকভাবে মৃতদেহে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। মৃত্যুর সঠিক কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। তবে স্থানীয়দের ধারণা, প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে তিনি পড়ে যেতে পারেন এবং শারীরিক অসুস্থতার কারণে আর উঠে দাঁড়াতে না পেরে ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

 

এ বিষয়ে পুলিশ জানায়, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। প্রয়োজনে ময়নাতদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ নির্ধারণ করা হবে।

 

দৈনিক ইনাতগঞ্জ বার্তা/ ইকবাল 

 

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com