চুনারুঘাট প্রতিনিধি: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় পুকুরের পানিতে ডুবে সামিয়া আক্তার (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
রোববার (১৪ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটে।
নিহত সামিয়া আক্তার উপজেলার মিরাশি ইউনিয়নের জলিলপুর গ্রামের কৌশিক হাসানের কন্যা।
স্থানীয় সূত্রে জানা যায়,রোববার বেলা সাড়ে ১১টার দিকে পরিবারের সবার অগোচরে সামিয়া আক্তার বাড়ির পাশের পুকুরে পড়ে যায়।দীর্ঘ সময় তাকে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে চুনারুঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম।
Leave a Reply