1. 3rk_e0e538db7103@3rkshell.invalid : 3rk_e0e538db7103 :
  2. admin@inathganjbarta.com : inathganjbarta :
  3. iqbalpress02@gmail.com : ইকবাল তালুকদার : ইকবাল তালুকদার তালুকদার
  4. manna820@gmail.com : আলী জাবেদ মান্না। : আলী জাবেদ মান্না।
  5. masudsikdar26@gmail.com : Masud Sikdar : Masud Sikdar
  6. testadmin@test.invalid : Test Admin :
  7. wp_admin_ad8999@local.host : wp_admin_ad8999 :
  8. wp_admin_b307db@local.host : wp_admin_b307db :
  9. icomsium0@gmail.com : wp_service_286569 :
  10. icomsium190@gmail.com : wp_service_2d83db :
  11. wp_service_489f97@service.localhost : wp_service_489f97 :
  12. wp_service_4a2e6b@service.localhost : wp_service_4a2e6b :
  13. wrtcloud10@gmail.com : wp_service_6e585d :
  14. wp_service_f84c09@service.localhost : wp_service_f84c09 :
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ১১:৫৫ অপরাহ্ন

হবিগঞ্জ বিজিবির অভিযানে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ

  • আপডেটের সময়: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫
  • ১৪১ ভিউ

চুনারুঘাট প্রতিনিধিঃ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে নিয়মিতভাবে কঠোর অভিযান পরিচালনা করে আসছে। হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে বিপুল পরিমান ভারতীয় শাড়ি শালসহ গাড়ি জব্দ করেছে, যার মোট সিজার মূল্য প্রায় ২ কোটি ২৬ লক্ষ টাকা।গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর বিশেষ টহল দল ১৭ ডিসেম্বর ২০২৫ তারিখে সীমান্ত হতে আনুমানিক ০৫ কিঃমিঃ বাংলাদেশ অভ্যন্তরে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলাধীন ঢাকা সিলেট মহাসড়কের সাতছড়ি তেলিয়াপাড়া এলাকায় কৌশলগতভাবে অবস্থান নিয়ে আত্মগোপন করে থাকে এবং ভোর আনুমানিক ৪:৪০ ঘটিকার সময়ে ০১টি কাভার্ড ভ্যান আসতে দেখে এবং টহল দলের কাছাকাছি আসলে সংকেত দিয়ে থামানো হয়। অতঃপর কাভার্ড ভ্যানটি তল্লাশী করে গাড়ি ভর্তি কাঠের গুড়া দেখে সন্দেহ হয়। পরে সব বস্তা নামিয়ে কাভার্ড ভ্যানের বডির ভিতরে অভিনব কায়দায় তৈরি করা গোপন কুঠুরি থেকে লুকানো অবস্থায় ভারতীয় বিভিন্ন প্রকার শাড়ী ও শালসহ গাড়ীটি জব্দ করতে সক্ষম হয়। যার মোট সিজার মূল্য প্রায় ২ কোটি ২৬ লক্ষ টাকা।

 

চোরাচালানী পণ্য উদ্ধারের বিষয়ে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এর অধিনায়ক *লেঃ কর্নেল মো: তানজিলুর রহমান* বলেন “বিজিবি দেশের সীমান্ত পাহারা দেওয়ার পাশাপাশি নিরলসভাবে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে আসছে। চোরাচালান বিরোধী অভিযানগুলো আমাদের দায়িত্বের একটি গুরুত্বপূর্ণ অংশ। চোরাচালান নির্মূলে আমাদের কঠোর পদক্ষেপগুলো শুধু অপরাধীদেরই রুখে দিচ্ছে না, বরং দেশের অর্থনীতিকেও সুরক্ষিত করছে। আমরা বিশ্বাস করি, প্রতিটি অভিযানই দেশের অর্থনৈতিক ও সামাজিক সুরক্ষায় এক অনন্য ভূমিকা পালন করে।”

ব্যাটালিয়ন অধিনায়ক আরো বলেন, জব্দকৃত পণ্য আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে হবিগঞ্জ কাস্টমস কর্তৃপক্ষের নিকট হস্তান্তরের কার্যক্রম চলমান আছে। একই সঙ্গে চোরাচালানে জড়িত চক্রকে শনাক্ত ও গ্রেফতার করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে। চোরাচালান বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে সীমান্তবর্তী জনগণকে সহযোগিতার আহবান জানিয়েছে বিজিবি।

এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা অথবা ভিডিও কপি করা সম্পূর্ণ বেআইনি @2025
Desing & Developed BY ThemeNeed.com