সিলেট প্রতিনিধি॥ সিলেট বিভাগ জাতীয়তাবাদী ফোরামের ৩৬ সদস্যবিশিষ্ট আংশিক পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এর যৌথ স্বাক্ষরিত এক পত্রে এ কমিটির অনুমোদন দেওয়া হয়। নবগঠিত কমিটিতে নজরুল ইসলাম মিজানকে সভাপতি এবং এ.কে.এম রিপন তালুকদারকে সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত করা হয়েছে।
কমিটির সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন বেলাল আহমদ। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোহন মিয়া, অ্যাডভোকেট আলমগীর খাঁন, ডা. খাঁন-ই-আমীর জাবেদ, গোলাম রাব্বানী তালুকদার, শাহ আইনুল হক রেজা, নাজমুল হাসান রাসেল, ফজল চৌধুরী সজল, অ্যাডভোকেট আয়েশা আক্তার, নাহিদ চৌধুরী, ফয়েজ আহমেদ, ওয়াহিদুজ্জামান চৌধুরী সজিব ও ফজলুল হক ফজলু।
সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হলেন, শেখ মোহাম্মদ নিজাম উদ্দিন। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন খোরশেদ আলম, মোজাহিদ খাঁন, কাওছার আহমেদ, জয়নুল আহমেদ জাহাঙ্গীর, মোহাম্মদ জাকারিয়া ও আবু সাঈদ।
কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন মোঃ সারোয়ার আলম খাঁন। সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন শরিফ আহমেদ, আক্তার হোসেন, শাহ জামাল, আল মিজান ও নজরুল ইসলাম। এছাড়াও দপ্তর সম্পাদক করা হয়েছে তোফায়েল আহমেদ পায়েলকে। সম্মানিত সদস্য হিসেবে রয়েছেন আসাদ মুরাদ তালুকদার, জিয়াউর রহমান, রামিনুল হক সাদ, হাজী ফিরোজ মিয়া, মোজাহিদ মিয়া, মান্নান খাঁন ও মোজাম্মেল হক।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত এই কমিটি সিলেট বিভাগে জাতীয়তাবাদী ফোরামের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করবে এবং দলীয় কর্মকাণ্ডকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
দৈনিক ইনাতগঞ্জ বার্তা/ ইকবাল
Leave a Reply